আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

 ♦️আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

।প্রতি বছর ১৭ মে এই দিনটি পালন করা হয় ,যাতে মানুষ আরও বেশি পরিমাণে উচ্চরক্তচাপ এর মতো এই নীরব ঘাতকের ব্যাপারে সচেতন হতে পারে।


উচ্চ রক্তচাপ দিবসের এবারের প্রতিপাদ্য হলোঃ


"আপনার রক্তচাপ সঠিকভাবে নিয়মিত পরিমাপ করুন, এবং এটি নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘ জীবন লাভ করুন"।


"Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer - is the theme of World Hypertension Day 2021. "


উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। এর অপর নাম হাইপারটেনশন ও বলা হয়। 


আমাদের শরীরের নরমাল রক্তচাপ ১২০ mmHg।সাধারণত রক্তচাপ  ১২০ mmHg এর বেশি হলে আমরা 

তাকে উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগী বলে চিহ্নিত করি।

কিন্তু একজন ব্যক্তির রক্তচাপ যখন ১২০ - ১৩৯ mmHg হলে তাকে pre hypertension এর রোগী বলা হয়। 


আবার যখন কোনো ব্যক্তির রক্তচাপ যখন ১৪০ mmHg এর উপরে হয় তাকে hypertension এর রোগী বলে চিহ্নিত করা হয়,এই ধাপের রোগীরা নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।


উচ্চ রক্তচাপ আমাদের শরীরের যা যা ক্ষতিসাধন করেঃ


•উচ্চ রক্তচাপ আমাদের ধমনীগুলোর ক্ষতিসাধন করে  যার ফলে  আমাদের হৃদপিন্ডে  রক্তপ্রবাহকে কমিয়ে দেয়  ​​এবং অক্সিজেনের প্রবাহকে হ্রাস করে এবং আমাদেরকে হৃদরোগের দিকে পরিচালিত করে। এছাড়াও, হার্টের নানা ধরনের সমস্যা সৃষ্টি করে।যেমন-


• বুকের ব্যথা, যাকে এনজিনাও বলা হয়।


•হার্ট অ্যাটাক, যা যখন তখন ঘটতে পারে যার ফলে  হার্টের রক্ত ​​সরবরাহ বন্ধ হয়ে যায় এবং হার্টের পেশী পর্যাপ্ত অক্সিজেনের অভাবে নিষ্ক্রিয় হয়ে যায় ।


•আবার উচ্চ রক্তচাপের ফলে আমাদের  হৃৎপিণ্ড শরীরের অন্যান্য অঙ্গগুলিতে পর্যাপ্ত রক্ত ​​এবং অক্সিজেন  সরবরাহ করতে পারে না।


•এছাড়াও উচ্চ রক্তচাপের ফলে আমাদের মস্তিষ্কে রক্ত ​​এবং অক্সিজেন সরবরাহকারী ধমনীগুলি ফেটে যায়, যার ফলে আমাদের স্ট্রোক হয়। 


•আবার উচ্চ রক্তচাপজনিত কারণে অনেকেরই স্মৃতিশক্তি হ্রাস পায় যাকে ডিমেনশিয়া বলা হয়। 


•কিডনীর সমস্যা : উচ্চ রক্তচাপজনিত কারণে প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস,দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।


উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের উপায়ঃ


▪︎সপ্তাহে অন্তত ৫ দিন শারীরিক ব্যায়াম করা 


▪︎ধূমপান ও অ্যালকোহল না বলি


▪︎অতিরিক্ত লবণ ও চিনির ব্যবহার কমানো।


▪︎নরমাল ওজন রাখা।


▪︎মানসিক চাপমুক্ত থাকা।


▪︎রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার না করা। 


▪︎প্রতিদিনের খাদ্য তালিকায় শাক সবজি রাখা ও যথাসম্ভব নিয়মিত ফলমূল খাওয়ার চেষ্টা করা ।


▪︎  ট্রান্সফ্যাট জাতীয় খাবার না খাওয়া ইত্যাদি।  

 


উচ্চ রক্তচাপের লক্ষণঃ

 

মাথাব্যথা, অনিয়মিত হার্টবিট , দৃষ্টিশক্তির পরিবর্তন ইত্যাদি লক্ষণ দেখা যায়। তবে ব্যক্তিবিশেষে লক্ষণ ভিন্ন হতে পারে।এছাড়াও  মারাত্মক উচ্চ রক্তচাপ হলে ক্লান্তি, বমি বমি ভাব, উদ্বেগ, বুকে ব্যথা এবং কাঁপুনি ইত্যাদি হতে পারে।


▪︎বিশ্বব্যাপী আনুমানিক 1.13 বিলিয়ন মানুষের উচ্চ রক্তচাপ রয়েছে, বেশিরভাগ (দুই-তৃতীয়াংশ) নিম্ন-মধ্যম আয়ের দেশে বাস করেন।


▪︎(2015 সালের ডাটা অনুযায়ী) -4 জন পুরুষের মধ্যে 1 জন এবং 5 জন মহিলার মধ্যে 1 জন হাইপারটেনশন রোগী আছেন।


নিয়মিত ফলমূল, শাকসবজি খান ও নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন, ভালো থাকুন,সুস্থ থাকুন।



Post a Comment

Previous Post Next Post