এমবাপের জাদুতে ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন পিএসজি
মৌসুমের শুরু থেকেই একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তবু উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চার থেকে ছিটকে গেছে তার দল। ঘরোয়া লিগেও নেই খুব একটা ভালো অবস্থায়।
তবে ফ্রেঞ্চ কাপে আর হতাশায় পুড়তে হয়নি। টুর্নামেন্টের ফাইনালে গোল করে ও করিয়ে নায়ক এমবাপে। তার এমন পারফরম্যান্সে ফাইনালে মোনাকোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। যার সুবাদে জিতে নিয়েছে টুর্নামেন্টের রেকর্ড ১৪তম শিরোপা।
Tags:
Sport
