ভিটামিন এ এর কাজ

 ভিটামিন এ এর কাজ

ক। দৃষ্টি শক্তি স্বাভাবিক রাখে।

খ। ত্বক ও চুলের সৌন্দর্য্য রক্ষাসহ দেহের সার্বিক বৃদ্ধি সাধন করে।

গ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ভিটামিন বি এর কাজ

ক। বি-ভিটামিন সমূহ রক্তের লোহিত কনিকা তৈরিতে অবদান রাখে। 

খ। শর্করা জাতীয় খাদ্যের বিপাকে সহায়তা করে। 

গ। স্নায়ু কোষের খাদ্যপ্রাণ হিসাবে কাজ করে।

ভিটামিন সি এর কাজ

ক। রক্ত জমাট বাধা ও ক্ষত স্থান সারাতে সাহায্য করে।

খ। দেহের টিসু (কলা) গঠনে সাহায্য করে।

গ। দেহের প্রয়োজনীয় লৌহ ও অন্যান্য মিনারেল শোষণ ও আত্তীকরণে বিশেষ ভূমিকা রাখে। 

ঘ। হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। 

ভিটামিন ডি এর কাজ

ক। হাড় ও দাঁতের স্বাভাবিক বৃদ্ধি ও মজবুত করে।

খ। ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।

ভিটামিন ই এর কাজ

ক। শরীরের ক্ষত স্থান সারাতে ।

খ। লোহিত রক্ত কনিকাকে (RBC) অক্সিজেন (O2) বহনে সাহায্য করে। 

গ। প্রজনন ক্ষমতা বাড়ায়।

ভিটামিন কে এর কাজ

ক। রক্ত জমাট বাধতে সাহায্য করে। 

খ। অস্থি সমূহ শক্ত ও মজবুত রাখে। 



Post a Comment

Previous Post Next Post