নাজমুল হোসেন শান্ত, এক অনন্য প্রতিভার নাম।
তার মাঝে এতই প্রতিভা যে রাসেল ডমিঙ্গো তাকে ২৩ সালের বিশ্বকাপে ৩-এ খেলানোর প্ল্যান করে ফেলছে। যদিও রাসেল ডমিঙ্গো নিজে ২৩ সাল পর্যন্ত থাকতে পারবে কিনা সেটা সে জানে না।
শান্তর এতই প্রতিভা যে তার প্রতিভার ঠ্যালায় টেস্টে মমিনুল ৩ নাম্বার থেকে জায়গা হারাইলো, সাকিব ওয়ানডেতে ৩ নাম্বার থেকে জায়গা হারাইলো।
শুধু তাই না! শান্ত টেস্টে ৩-এ ব্যাট করলে, শুরু থেকে মমিনুল সহ ৪ জন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যায় বলে ফর্মে থাকা সাদমানকে বাদ দিয়ে সাইফকে নেয়া হইছে ব্যালেন্সড করার জন্য।
সব দেশে যেখানে দলের এক্সট্রা উইকেট কীপার স্লিপে ফিল্ডিং করে সেখানে আমাদের স্লিপে থাকে প্রতিভাবান শান্ত। আর মুশফিক ফিল্ডিং করে বাউন্ডারিতে৷
তার এত এত প্রতিভা যে বলে শেষ করা যাবে না। তার প্রতিভার ঠ্যালায় সবার পজিশন নড়ে গেলেও নড়ে না শুধুমাত্র প্রতিপক্ষ দলের এক চুল পরিমাণ ভিত।
