পায়েস তৈরির সহজ রেসিপি-

পায়েস তৈরির সহজ রেসিপি-


♦️ঈদে আমরা অনেকেই অতিরিক্ত ভোজন করি ।কিন্তু  স্বাস্থ্য সুরক্ষার জন্য পুষ্টিকর খাবারের  বিকল্প নেই,তাই লক্ষ রাখতে হবে খাবার যাতে পুষ্টিকর, বিশুদ্ধ, ভিটামিন ও  মিনারেলসমৃদ্ধ এবং ভেজালমুক্ত হয়। 


ঈদের দিন মিষ্টিজাতীয় খাবার না হলেই যেন নয়।এক্ষেত্রে খাদ্য  তালিকায় রাখতে পারেন বিভিন্ন  মিষ্টান্নজাতীয় খাবার। 

মিষ্টিজাতীয় খাবার যাদের প্রিয়, পায়েসের নাম শুনলে জিভে জল আসবেই। চাল-দুধে তৈরি অনন্য খাবার পায়েস। পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ দুধ। দুধে তৈরি খাবারেও রয়েছে উচ্চমাত্রার পুষ্টিগুণ। পায়েস তেমন একটি খাবার। এতে ক্যালসিয়াম ছাড়াও ফসফরাস, আয়রন, জিংক, কপার, ম্যাঙ্গানিজের পরিমাণ অনেক বেশি।বিভিন্ন উৎসব, এবং ঈদের দিন প্রায় সব বাড়িতেই পায়েসের আয়োজন হয়ে থাকে। চলুন জেনে নেয় কিভাবে চট জলদি তৈরি করবেন এই পায়েস। 


💢 পায়েস তৈরির সহজ রেসিপি-


উপকরণঃ

১. দুধ ১ লিটার

২.সরু চাল ১০০ গ্রাম

৩.দারচিনি ১ ইঞ্চি

৪.এলাচ ৩টি

৫.তেজপাতা ২টি

৬. চিনি স্বাদমতো

৭.বাদাম

৮. লবণ সামান্য।


💢 প্রস্তুত প্রণালীঃ

দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। এক লিটার দুধের জন্য ১০০ গ্রাম পোলওয়ের চাল নিতে হবে। চালটা ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে।


অন্যদিকে দুধ জ্বাল দিতে হবে তার সাথে চিনি, দারচিনি, তেজপাতা এলাচ দিয়ে নিতে হবে  । দুধ যখন ফুটতে থাকে, তখন চাল ও লবণ দুধের মধ্যে দিয়ে দিতে হয়। এরপর চাল ভাল করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যেন চাল হাঁড়ির তলায়ে লেগে পুড়ে না যায়।


চাল সিদ্ধ হয়ে গেলে একটা ঘুটনি দিয়ে ভাল করে ঘুটে নিতে হবে যেন চাল গুলো আধাভাঙ্গা হয়। সব কিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।


ভালো থাকুন,সুস্থ থাকুন 



Post a Comment

Previous Post Next Post