বর্তমান সময়ে কোলন ক্যান্সারকে তৃতীয় বৃহত্তম ক্যান্সার রোগ হিসেবে বিবেচনা করা হয়।সাধারণ (৪০-৫০বছর) বয়সের পর থেকে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।তবে আপনি জেনে অবাক হবেন "আমেরিকান ক্যান্সার সোসাইটির" গবেষণা মতে বর্তমানে তরুণদের মধ্যে কোলন ক্যান্সার বেশি দেখা যাচ্ছে।এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা এর যথাযথ কারণ খুঁজে বের করতে পারেনি।
✳️কোলন ক্যান্সার কি❓
আমাদের পরিপাকতন্ত্রের সর্বশেষ অংশ কোলন নামে পরিচিত। কোলনের ঠিক উপরের একটি অংশ মলাশয় বা রেক্টাম নামে পরিচিত। আর এ রেক্টামে ক্ষতিকারক টিউমার, ক্ষত, কিংবা কোলনের ভিতরের আবরণে কোষের পরিবর্তনের ফলে অনেক সময় ফুলকপির দানার মতো সৃষ্টি হয়,পরবর্তীতে সেখানে পলিপের মতো হয়ে ক্যান্সারের কারণ হতে পারে যেটা কোলন ক্যান্সার নামে অবিহিত করা হয়।
👉👉কোলন ক্যান্সারের কারনঃ
✴️খাদ্যাভ্যাস বা ডায়েটঃ দৈনিক খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাবার বেশী, অতিরিক্ত ভাজাপোড়া, ফাস্ট ফুড,অতিরিক্ত মাংস থাকা এবং আঁশ জাতীয় খাবার কম খেলে এই ক্যান্সার হতে পারে।
✴️বংশগত প্রভাবঃ পূর্বে পরিবারের কারো এই ক্যান্সার হয়ে থাকলে অন্যদেরও হওয়ার ঝুঁকি থাকে।
✴️কোলন পলিপসঃ মলদ্বার বা মলাশয়ের ভেতরকার দেয়ালে পলিপ্স জন্মায় যা প্রথম দিকে বিনাইন টিউমার হিসেবে থাকে কিন্তু পরবর্তীতে ম্যালিগন্যান্ট হয়ে যেতে পারে।
✴️আলসার জনিত প্রদাহঃ যাদের আলসার জনিত প্রদাহ থাকে তাদের ক্ষেত্রে এই ক্যান্সার হবার সম্ভাবনা অন্যদের থেকে ৩০ গুন বেশী থাকে।
✴️বয়স:(৪০- ৫০)বছরের পর থেকে হজম জনিত সমস্যা বেশি হয়ে থাকে।তাছাড়া পর্যাপ্ত (geriatric nutrition) ঘাটতি হলেও এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
✴️ওজন:Obesity(অতিরিক্ত) ওজন জনিত সমস্যা থাকলে এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
✴️শারীরিক পরিশ্রম ও ব্যায়াম :পর্যাপ্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করলেও এর ঝুঁকি বেড়ে যায়।
✴️মদ্যপান ও ধুমপান :যারা নিয়মিত ধুমপান ও মদ্যপান সহ অনান্য মাদক নিয়ে থাকে তাদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
✴️বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে, মলত্যাগের সময় হাইকমোড ব্যবহারে কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
💠কোলন ক্যান্সারের লক্ষণ সমূহঃ
★ পায়খানার সাথে লাল বা গাঢ় লাল রঙের রক্ত দেখা গেলে।
★ পেত ব্যথা বা ফেঁপে ওঠা, হজমে সমস্যা ও অরুচি।
★পায়খানায় যে কোন ধরনের পরিবর্তন যেমন কোষ্ঠকাঠিন্য,ঘন ঘন পায়খানা এমনকি ডায়রিয়া।
★স্বাভাবিক এর থেকে অতিরিক্ত পায়খানা হলে।
★ মলাশয়ে ঘা বা অনবরত পেট ব্যথা।
★লিভার জনিত বিভিন্ন অসুখ যেমন জন্ডিস, লিভারে পানি জমা হওয়া ইত্যাদি
