এবার ঢাকা প্রিমিয়ার লিগ হবে ২০-২০ ফরম্যাটে । মাশরাফি খেলবেন শেখ জামালে । তার পারফর্ম দেখতে মুখিয়ে আছে সবাই । তিনি নিজে ও হয়তো খেলার জন্য মুখিয়ে আছেন ।
শেখ জামালে মাশরাফি তার সঙ্গী হিসেবে পাবেন সৈকত আলি , আশরাফুল , নাসির , সোহান , সোহরাওয়ার্দী শুভ , তানভির হায়দার , জিয়াউর রহমান , এবাদত হোসেন, ইলিয়াস সানিদের ।
শেখ জামাল দল হিসেবে যথেষ্ট ভালো । এই ফরম্যাটে তাদের দলটা ব্যাল্যান্স যথেষ্ট । গতবছর এর আগের বছর ও ২০-২০ ফরম্যাটে সংক্ষিপ্ত একটা টুর্নামেন্ট হয় । যেখানে শেখ জামাল শিরোপা জিতে নেয় সোহানের অধিনায়কত্ব এ ।
এবার ও সোহানের হাতেই থাকতে পারে অধিনায়কত্ব । সাথে তো আছেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক মাশরাফি ।
শ্রীলঙ্কা সিরিজ এরপর জমজমাট ঢাকা লিগ দেখতে মুখিয়ে আছি
Tags:
Sport
