এতটা বছর ধরে তোমায় শুধু ভালোবেসেছি।
তোমার মায়া একটু একটু করে জমিয়ে ভিতরটাতে এক মায়ার পাহাড় করেছি।
ভালোবাসা বলতে যা বুঝি তোমায় নিজের সম্পূর্ণটা দেয়ার চেষ্টা করেছি।
অথচ আমি তোমার প্রেমিক হতে পারিনি।
তোমায় নিয়ে অনেকটা পথ আমি হেঁটে বেড়িয়েছি কিন্তু তোমার হাতে আমার হাতটা শক্ত করে ধরে কখনো হাঁটা হয়নি ।
তোমায় রিক্সা থেকে নামানো এবং ওঠার সময়ে ছাড়া
তোমার হাতটা আমি বেশিক্ষণ ধরে রাখিনি।তোমার হাতটা আমি শক্ত করে ধরিনি শুধু মাত্র রাস্তা পার হওয়া ছাড়া।
তোমার হাতটা আমি ধরিনি আর কিছুক্ষণ থাকো বলা ছাড়া।
এ বেলা এসে তাই মনে হয়ে গেলো,
আমি তো প্রেমিক হতেই পারিনি।
আমি প্রেমিক হতে পারিনি কারণ
আমি ভীরের মাঝে কখনোই কোনো অজুহাত দেখিয়ে
তোমায় জড়িয়ে ধরতে পারি নি।
পার্কের বেঞ্চে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করা হয়েছে অনেক।
কিন্তু কখনো চুমু খাওয়া হয়নি।
আমি প্রেমিক হতে পারিনি।।
যখন তুমি কান্না করতে ঠিক তখন ছাড়া
আমি আর কখনো তোমায় জড়িয়ে ধরতে পারিনি।
তখন তোমার কপালে সান্ত্বনার চুমু দেয়া ছাড়া তোমার ঠোঁট স্পর্শ করতেও আমি পারিনি।
তোমার কাছে আমার রসকষ'হীন ভালোবাসার অভিযোগ শুনে আজ শুধু মনে হয়..
তোমায় ভালোবেসেছিলাম ঠিকই কিন্তু
আমি তোমার প্রেমিক হতে কখনো পারিনি।।
চাইলেই হয়তো সব সম্ভব হতো কিন্তু আমি চাইনি
আমি চাইনি আমার ভালোবাসা নিয়ে কেউ কটু কথা বলুক।
কেউ তোমার আমার কারণে আঙুল তুলুক ভালোবাসার দিকে।
ভালোবাসতাম তো!অনেক অনেক ভালোবাসতাম।
অনেক অনেক বেশি চাইতাম তোমায়।
শুধু আমার কেবল ছিলো লোকে কি বলবে এই ভয়,
তোমার কাছে শুধু স্পর্শহীন ভালোবাসা মৃত মনে হয়।
তবুও তুমি ছেড়ে যাওয়ার পরও, আমি ভুলে থাকতে তোমায় পারিনি।
শেষবেলা এসে তোমার পাঠানো চিরকুট মনে করিয়ে দেয়
আমি কখনোই তোমার প্রেমিক হতে পারিনি ।।
__ আমি তোমার প্রেমিক হতে পারিনি
