মেঘেদের ডাক নেই।

 আমার এখন কিচ্ছু নেই। 

একটা মন ভালোর সময় নেই। 

খুব একটা ব্যাস্ততা নেই। 

তোমাকে দেয়ার সময় নেই। 


জানালায় বৃষ্টির ছিটকে নেই। 

মেঘেদের ডাক নেই। 

রোদ নেই। 

শিশির নেই।


আমার এখন আসলেই কিচ্ছু নেই। 

কপালের কালো টিপ নেই। 

হাতের রেশমি চুড়ি গুলো নেই। 

চোখের কাজল নেই।

বুকের ওপাশে প্রেম নেই। 


নিয়ম করে আমাকে দেখা সেই চোখ গুলো নেই। 

আমার সাথে বসে খাওয়া সেই চায়ের কাপ নেই। 

আমার এখন তুমি নেই। 


জ্বরের দিনে কপালে স্পর্শ নেই। 

অসুখের বিরুদ্ধে কোনো যুদ্ধ নেই। 

হাসি নেই। 

কান্না নেই। 

কিছুই নেই। 

আমার কিছু নেই। 


--- মেঘেদের ডাক নেই। 



Post a Comment

Previous Post Next Post