ফুটা_বালতি_হতে_সাবধান
১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। [ফুটা বালতি!]
২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। [ফুটা বালতি!]
৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। [ফুটা বালতি!]
৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই, পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। [ফুটা বালতি!]
৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন। [ফুটা বালতি!]
৬. আপনি অনেক দান-সদকা করেন আবার যাদেরকে দান করলেন, তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। [ফুটা বালতি!]
৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। [ফুটা বালতি!]
৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। [ফুটা বালতি!]
৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নাম-কাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। [ফুটা বালতি!]
১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। [ফুটা বালতি!]
বি: দ্র: ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকবে??
আল্লাহ আমাদের সকলকেই, সঠিক উপলব্ধি করার তৌফিক দান করুন।
[আমিন]
