শক্তির অন্যতম ভালো উৎস হলো খেজুর। শরীরের ক্লান্তি দূর করতে খেজুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও খেজুর-
🍂শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
🍂উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
🍂রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
🍂খেজুর ভিজিয়ে রাখা পানি পান করলে হজমের উন্নতি হবে ,ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিরাময় হয়।
🍂চোখের রেটিনা ভালো রাখে খেজুর।
🍂খেজুর কোলেস্টরলের মাত্রা ঠিক রাখে। এতে করে ওজন কমাতেও সাহায্য করে।
🍂ত্বকের লাবণ্য বাড়ায় ও ত্বক সুন্দর রাখে খেজুর।
🍂মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় খেজুর।
🍂কলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে খেজুর বিশেষ উপকারী ভূমিকা রাখে বলে দাবি করেন বিশেষজ্ঞরা।
🍂তাছাড়া খেজুর হাড় শক্তিশালী করে,স্ট্রেস কমায় ও ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তাই দিনে ৫টি (বেশি খেজুর গ্ৰহণে ওজন বেড়ে যেতে পারে,তাই পরিমিত পরিমাণে খাওয়া দরকার) করে খেজুর খাওয়ার অভ্যাস সকলের করা উচিত। তাহলে হাজারো ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
