মানসিক চাপ কমাতে কাঁঠাল বীজ

 কাঁঠাল এর বীজ অনেক সুস্বাদু। কাঠাঁল এর মতো কাঁঠাল এর বীজের ও  রয়েছে অনেক পুষ্টি গুণ।চলুন আজকে কাঁঠালের বীজ সম্পর্কে জেনে নেওয়া যাকঃ 


▪️স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তিঃকাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। যা চোখের জন্য অত্যন্ত উপকারী,রাতকানা রোগও প্রতিহত করে।এছাড়া ভিটামিন-এ চুলের আগা ফেটে যাওয়া রোধ করে।


▪️হজমশক্তি বাড়ায়ঃকাঠাঁল এর বীজে প্রচুর পরিমাণ ফাইবার থাকে,তাই এটি হজমের জন্য অনেক উপকারী।কাঁঠালের বীজ রোদে শুকিয়ে গুড়া করে পাউডারের মতো করে নিন। বদহজমে সহজ হোমমেড প্রতিষেধক হতে পারে এই পাউডার। 


▪️বলিরেখা দূর করেঃত্বকের উজ্জ্বলতা বাড়াত এবং বলিরেখা দূর করতে সাহায্য করে কাঁঠালের বীজ। 


▪️মানসিক চাপ কমায়ঃকাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর। সেজন্যই এটি মেন্টাল স্ট্রেস কমাতে বিশেষ কার্যকরী। 


▪️ত্বকের রোগ প্রতিরোধ করেঃত্বককে  ময়েশ্চার রাখতে এটি সাহায্য করে। 


▪️অ্যানিমিয়ার দূর করেঃকাঁঠালের বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে।  ফলে এটি খেলে অ্যানিমিয়া দূর হবে। 

উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে;

আয়রন আমাদের মস্তিষ্ক ও হার্ট সুস্থ রাখতেও সহায়তা করে।




Post a Comment

Previous Post Next Post