কথোপকথন

 কবিতা : কথোপকথন 



তুমি সবুজ ঘাস হও?

আমি শিশির হই

তোমায় ছুঁয়ে দেই।

         না

তাহলে তুমি ফুল হও?

আমি সবুজ পাতা হই

শুধু তোমার কাছেই থাকি।

   একদমই না

আচ্ছা তুমি নদী হও?

  আমি বৃষ্টি হই

তোমার সাথেই মিশে থাকি।

  হ্যাঁ! না না না।

তুমি চোখের কাজল হও?

আমি চোখের পাতা 

দুজনে ছুঁয়ে ছুঁয়ে থাকি।

        মোটেও না। 

তাহলে তুমি কপালের টিপ হও?

আমি হাতের আঙুল

তোমায় সাজিয়ে রাখি।

           না।

তুমি  হাতের চুড়ি হও ?

আমি পায়ের নুপুর হই

একসাথে বাজি।

           না। 

আমি আকাশ হই?

তুমি হও রংধনু

তোমার রঙে আমি রঙিন হই।

     কখনোই না।

তুমি চাঁদ হও?

আমি রাত হই

দুজন দুজনকেই দেখি।

         না 


তুমি প্রদিপের আলো হও?

আমি প্রদিপ হই

এক মন্দিরেই আলো দেই।

   হ্যাঁ!  না তা হবে না

তুমি দেবী হও?

আমি রক্তজবা ফুল

তোমায় সাজিয়ে রাখি।

            না

  এবার হ্যাঁ হও?

না আর হ্যাঁ মিলে 

দুজনে বর্নমালা হয়ে থাকি।

     হ্যাঁ  হ্যাঁ  হ্যাঁ 

মনের হ্যাঁ গুলো সবই তোমারই।


 

Post a Comment

Previous Post Next Post