সংযোগের স্বাবলম্বী উদ্যোগের আওতায়

 সংযোগের স্বাবলম্বী উদ্যোগের

আওতায় আসলো নেত্রকোনার "সপ্নার" পরিবার।



নেত্রকোনায় আবারো একটি অসহায় পরিবারের পাশে

এসে দাঁড়িয়েছে । সংযোগ।  Connecting People  ❤


"সপ্নার" স্বামী পেশায় একজন "বাসের হেলপার", অনেকদিন যাবত করোনা মহামারী বির্পযয়ের

কারনে ঠিকমত উপার্জন করতে পারছেন না।


"সপ্না" সেলাইয়ের কাজ করেন খুব সুন্দর, কিন্তু যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় সে কি করে একটি সেলাই মেশিন কিনবে!


সংসারের হাল ধরতে " সপ্নার" শাশুড়ি বিভিন্ন মানুষের বাসায় কাজে লিপ্ত হন এবং সংসার চালানোর সংগ্রাম করে যাচ্ছে প্রতিনিয়ত অন্যদের বাসায় কাজ করে।


গত ৫ দিন আগে "সপ্নার" খবর

পাই আমরা রক্তদানে নেত্রকোনা পরিবার ।


খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে "সপ্নার" খুঁজে আমরা বেরিয়ে পরি এবং "সপ্নার" সঙ্গে উনার অতীত এবং বর্তমানের সকল বিষয়ে আমরা আলোচনা করি।


"সপ্নার" সংসার সুন্দর ভাবে চালানোর জন্যে একটি "সেলাই মেশিন" খুবই প্রয়োজন বলে জানান তিনি।


তাৎক্ষণিক ভাবে আমরা "সেলাই মেশিনের" জন্য যোগাযোগ করি সংযোগ । Connecting People

এর ফাউন্ডার Ahmed Javed Jamal ভাইয়ের সঙ্গে।


"জাবেদ" ভাই আমাদের আশ্বাস দিয়েছিলেন যে-

"সপ্নাকে" স্বাবলম্বী করার জন্যে একটি

"সেলাই মেশিন" উপহার দিবেন।


অতি আনন্দের সহিত জানাচ্ছি যে-

"সপ্নার" সংসারে সুখ আনার জন্যে আজকে উনার হাতে আমরা "সংযোগ পরিবার" "সেলাই মেশিনটা"

হস্তান্তর করতে সক্ষম হয়েছি।


সবাই "সপ্নার" জন্য দোয়া করবেন, আল্লাহ যেনো "সপ্নার" সংসারের সকল কষ্ট দূর করে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দেন।


করোনা শুরু থেকেই "সংযোগ কানিক্টিং পিপল" ছিলো নেত্রকোনার অসহায় মানুষদের পাশে, এখনো আছে এবং সারাজীবন থাকবে ইনশাআল্লাহ ।

Post a Comment

Previous Post Next Post