ঈদে বিভিন্ন ভারী খাবার আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি।এ খাবারের সাথে একঘেয়ে শশার সালাদের বদলে শশার রায়তা হতে পারে উপকারী একটি সালাদ।
রাইতা ডায়েট মেনুতে, পোলাও,বিরিয়ানী, তেহারী, খিচুরী, নান রুটি বা যেকোন কাবাবের সাথে খেতে দারুণ লাগে। সামান্য কিছু উপকরণ,শশা ও টক দইয়ের দারুন সুস্বাদু এই সালাদটি তৈরি প্রক্রিয়া জেনে নেয়া যাক।
◾️উপকরণঃ
• শশা কুচি ১ কাপ •টক দই ১ কাপ
• পুদিনা ও ধনে পাতা কুচি পরিমাণ মত • কাঁচা মরিচ ২ টি
• মিহি কুচি পিয়াজঁ • লবন স্বাদ অনুযায়ী
• লবন স্বাদ অনুযায়ী • গোল মরিচ গুঁড়ো
• বিট লবন সামান্য • সরিষা বাটা পরিমাণ মত
• শুকনা মরিচ,ভাজা জিরা গুড়া ও ধনিয়া গুঁড়ো পরিমাণ মত
এবং সামান্য লেবুর রস।
◾️প্রস্তুত প্রণালীঃ
• প্রথমে শশা চিকন কুচি করে কেটে নিতে হবে। পুদিনা পাতা ও পেয়াজ মিহি কুচি করে আলাদা রাখতে হবে।
• এরপর বাটিতে দই নিয়ে দই এর পানি ছেকে ভালো করে ফেটে এর মধ্যে গোল মরিচ ,শুকনা মরিচ, ভাজা ধনিয়া ও জিরা গুড়া, সরিষা বাটা , বিট লবন ও লবন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
• এখন শশা কুচিগুলো হালকা চিপে পানি ঝেড়ে ফেলতে হবে। কারণ শশা কেটে রাখলে পানি বের হয়। এই পানি চিপে ফেলে না দিলে রায়তা বানানোর পর দই আর পানি আলাদা হয়ে রায়তা বানানোর সব কষ্ট বৃথা হবে।
• দইয়ের মিশ্রণের মধ্যে শসা, পুদিনা কুচি ও পেয়াজ কুচি দিয়ে ভালো ভাবে মেশালেই তৈরী হয়ে যাবে শশার রায়তা ।
▪️টিপসঃ রায়তা বানিয়ে বেশিক্ষন রাখলে রঙ ও স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আগে শুধু প্রস্তুতি নিয়ে রেখে পরিবেশনের আগে রায়তা মেশানো ভালো ।
