বাসায় স্বাস্থ্যকর উপায়ে সহজেই হালিম রান্নার পদ্ধতি:

বাঙ্গালীর ঘরে তৈরি জনপ্রিয় একটি খাবার হলো হালিম।উচ্চ ক্যালরিযুক্ত খাবার হিসেবে হালিম ছোটদের, বিশেষ করে যারা কিছুটা অপুষ্ট, তাদের জন্য বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন আছে।সঠিক পুষ্টি পেতে রন্ধন প্রণালি হতে হবে স্বাস্থ্যকর।


◼️বাসায় স্বাস্থ্যকর উপায়ে সহজেই হালিম রান্নার পদ্ধতি:


◼️উপকরণ-

মুগ ডাল, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চাল সব  মিলিয়ে আধা কেজি এবং এক কাপ পরিমাণ গম(সব উপকরণ গুঁড়ো করতে হবে)। আরো লাগবে,

– মাংস এক থেকে দেড় কেজি ছোট পিস করে কাটা

– পেঁয়াজ ৪ টি কুচি করে বেরেস্তা করা

– পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

– আদা বাটা ২ টেবিল চামচ

– রসুন বাটা ২ টেবিল চামচ

– হলুদ মরিচ গুঁড়ো মিলে ২ চা চামচ

– গরম মশলা পাউডার ১ টেবিল চামচ

– জিরা গুঁড়ো ২ চা চামচ

– ধনিয়া গুঁড়ো ২ চা চামচ

– ধনিয়া পাতা কুচি

– আদা কুচি

– তেল হাফ কাপ

– লবণ স্বাদমত


◼️প্রণালি-

-প্রথমে মুরগির সাথে সব মশলা মিশিয়ে মেরিনেট করে রাখতে হবে আধা ঘণ্টা।

–এরপর বড় হাড়িতে তেল দিয়ে তাতে মাখানো মাংস পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি রান্না করতে হবে ২০ মিনিট। তেল উপরে উঠে আসলেই বুঝতে হবে  হয়ে গেছে।

–এরপর এতে প্রথমে গুড়া করে রাখা সব রকম ডাল আর গম এর মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিতে হবে।ভালোভাবে পানি আর মশলার সাথে ডাল মিশিয়ে নিতে হবে।

– আঁচ মিডিয়াম করে রান্না করতে হবে ১ ঘণ্টা। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

– ঘন হয়ে আসলে তেল উপরে উঠে আসবে।

– নামিয়ে হালিম এর উপরে ধনিয়া পাতা কুচি আর কুচি করা আদা ,কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে পরিবেশন করতে হবে।


◼️সতর্কতা:কিডনির সমস্যা আছে এমন কারও না খাওয়াই ভালো এবং হৃদরোগের সমস্যা থাকলে গরু বা খাসির মাংসের হালিম না রেঁধে, চামড়া ছাড়িয়ে মুরগির মাংসের হালিম বানিয়ে খেতে হবে।




Post a Comment

Previous Post Next Post