ত্বকের যত্নে আলু

 প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি প্রায় সকলেই আলু খেয়ে থাকে।আলুর পুষ্টিগুণ অনেক। আলুতে ভিটামিন 'এ', 'বি' ও 'সি' আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন 'এ', পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সাইড, ফাইবারসহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট।


➡️আলু ত্বকের জন্য খুবই উপকারী।আলু মুখের  দাগ দূর করতে সাহায্য করে। পিম্পলস অপসারণের জন্য খুব কার্যকরী।প্রতিদিন আলুর রস ব্যবহার করলে দাগ, ব্রণ দুটো থেকেই মুক্তি পাওয়া যায়।


➡️আলুর সাহায্যে দাগ অপসারণের আরেকটি উপায় হলোঃ-

খোসা ছাড়ানো আলু কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।  এরপর পেস্ট করে রাখা আলু পুরো মুখে লাগিয়ে প্রায় ৫ মিনিটের জন্য আলতোভাবে ম্যাসাজ করতে হবে।এরপর পরিষ্কার এবং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই পরিবর্তন দেখা যাবে।ভালো  ফলাফলের জন্য এটি প্রতিদিন ব্যবহার করতে হবে।




Post a Comment

Previous Post Next Post